ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি প্রকল্প সংক্রান্ত নির্মাণ দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এই সিদ্ধান্তের জন্য ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছে। ভন ডার লেয়েন সতর্ক করে বলেন, এই প্রকল্প পশ্চিম তীরের অঞ্চলকে বিভক্ত করবে এবং ফিলিস্তিন ভূখণ্ডের ভূগোলগত সংহতি ক্ষতিগ্রস্ত করবে।

ভন ডার লেয়েন আরও বলেন, এই বসতি প্রকল্প ভবিষ্যতের দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করবে। তিনি উল্লেখ করেন, ইইউ বিশ্বাস করে শুধু দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমেই এই সংকটের টেকসই সমাধান আসতে পারে এবং ইউনিয়ন এ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।