ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ইউরোজোন অঞ্চলে নির্মাণখাতের উৎপাদন গত মাসের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে উৎপাদন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।
এদিকে, পুরো ইউরোপীয় ইউনিয়নে জুন মাসে নির্মাণ উৎপাদন আগের মাসের তুলনায় ১ শতাংশ কমলেও, আগের বছরের তুলনায় সামান্য ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে মাসের ভিত্তিতে নির্মাণ উৎপাদন সবচেয়ে বেশি কমেছে স্লোভাকিয়ায়, যেখানে তা কমেছে ৪ দশমিক ৬ শতাংশ। ম্যাজার ও ফ্রান্সে ক্রমান্বয়ে এই হার ৩ দশমিক ৯ ও ২ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে নির্মাণখাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে রোমানিয়ায়, যেখানে উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। সুইডেন ও নেদারল্যান্ডসে উৎপাদন বেড়েছে যথাক্রমে ২ ও ১ শতাংশ।
বার্ষিক হিসাবে, স্পেন, ম্যাজার ও ফ্রান্সে যথাক্রমে ৮ দশমিক ৫, ৫ ও ৪ দশমিক ৫ শতাংশ কমেছে নির্মাণ উৎপাদন। অপরদিকে, স্লোভেনিয়া, রোমানিয়া এবং ফিনল্যান্ডে উৎপাদন বেড়েছে যথাক্রমে ২২ দশমিক ৯, ১৮ দশমিক ৪ এবং ১২ শতাংশ।
