ফ্রান্সের মোসেল অঞ্চলের মেত্স শহরে রাতের বেলায় ঝোপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি নজরে আসার পর পুলিশের একটি দল তাদের থামানোর সিদ্ধান্ত নেয়। পরে দেখা যায়, তারা অবৈধভাবে কাটুস শিকার ও সংগ্রহ করছিলেন।
অভিযানকালে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য সংখ্যক কাটুস। কর্তৃপক্ষ জানিয়েছে, কাটুসগুলোকে আবারও তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।
স্থানীয় জাতীয় পুলিশ জানিয়েছে, ফ্রান্সে কাটুস প্রজাতিটি সম্পূর্ণ সংরক্ষিত এবং এসব প্রাণী রক্ষা করা আইনগতভাবে বাধ্যতামূলক।
