ফ্রান্সের লিলে শহরে মঙ্গলবার পুলিশ, কাস্টমস এবং পৌরসভার যৌথ উদ্যোগে ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশগত ক্ষতি এবং মাদক সংশ্লিষ্ট ঘটনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি জোরদার করা হয়। এ সময় মাদক ব্যবসা, নকল পণ্য, তামাক এবং ওষুধ চোরাচালান ও অননুমোদিত শ্রমিকের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
উত্তর ফ্রান্সের জাতীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও শান্তি বজায়ের লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
