নতুন শিক্ষাবর্ষের শুরুতে ফ্রান্সের মানশ অঞ্চলে স্কুল পরিবহনব্যবস্থায় ব্যাপক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মানশ ডিপার্টমেন্ট জেন্ডারমারি, ট্রাফিক কন্ট্রোল ইউনিট, পরিবহন ও রাস্তা নিরাপত্তা দফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশ নেয়। নেতৃত্বে ছিলেন মানশ জেন্ডারমারির উপ-প্রধান ক্যারোলাইন লেবাস এবং উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্মকর্তারাও।

বিভিন্ন স্থানীয় স্কুলে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে রাস্তা নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। খারাপ আবহাওয়া কিংবা অল্প আলোয় শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে—এ বিষয়টি গুরুত্ব দিয়ে তাঁদের নিরাপত্তা জ্যাকেট, উজ্জ্বল পোশাক ও প্রতিফলক ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে, স্কুলবাসের প্রযুক্তিগত অবস্থা, নথিপত্রের বৈধতা ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের উপস্থিতি বিশদভাবে পরীক্ষা করা হয়। বাসচালকদের মাদক ও অ্যালকোহল পরীক্ষারও আওতায় আনা হয়।

পুরো অভিযানটি পেশাদার ও সহযোগিতাপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং এতে কোনো ধরনের আইনভঙ্গের ঘটনা ধরা পড়েনি। এটি সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি ও চালকদের দায়িত্বশীল আচরণের প্রমাণ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মানশ অঞ্চলের জেন্ডারমারি বিভাগ সবাইকে স্মরণ করিয়ে দেয়, সড়ক নিরাপত্তা সবারই মিলিত দায়িত্ব।