বেলজিয়ামভিত্তিক টেলিভিশন চ্যানেল Aktif TV-এর প্রধান সম্পাদক সেত বেজেং তার সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলের সমালোচনা করায় ফেসবুক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সেত বেজেং বলেন, ইসলাম ধর্ম নিয়ে অবমাননার ক্ষেত্রে কোনো বাধা নেই, অথচ ইসরায়েল নিয়ে সমালোচনা করলেই তা বন্ধ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ফেসবুকের মালিকানাধীন মেটা প্রতিষ্ঠানটি মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে।

সেত বেজেং এই পদক্ষেপের পর ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।