বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নতুন কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক নীতিগুলো ব্যবহারকারীদের প্রতি অবিচার করা হচ্ছে এবং তাদের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে—এমন অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে। অনেকেই জানান, এসব কারণেই তারা বিকল্প সামাজিক মাধ্যমে চলে যাচ্ছেন ও বর্তমান প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের নীতি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারী হারাতে পারে মেটা।
