বুলগেরিয়ার শুল্ক কর্তৃপক্ষ মাত্র ২৪ ঘণ্টার অভিযানে প্রায় ৯ লাখ চোরাচালান সিগারেট জব্দ করেছে। মূলত সড়কপথে নিয়মিত তল্লাশির সময় পানির বোতলবাহী একটি ট্রাক থামিয়ে সন্দেহজনক পণ্য খুঁজে পায় তারা। পরে তল্লাশিতে গাড়িটিতে বুলগেরিয়ার কর স্ট্যাম্পযুক্ত ২ লাখ ৯৬ হাজার সিগারেট ও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের লোগো সম্বলিত আরও ১ লাখ ১৩ হাজারের বেশি সিগারেট এবং উন্মুক্ত উৎপাদন স্থান সনাক্ত করা হয়।
এছাড়া রুসচুক শুল্ক অফিসের কর্মকর্তারা বুলগেরিয়া হয়ে আন্তর্জাতিক চোরাচালানের আরেকটি চেষ্টার ঘটনা শনাক্ত করেন। বিশেষভাবে প্রস্তুতকৃত একটি গোপন চেম্বার থেকে কসোভা কর স্ট্যাম্পযুক্ত ৬ লাখ সিগারেট জব্দ করা হয়।
সমগ্র ঘটনাগুলো নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
