বেলজিয়ামের বোভাশাঁ অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাটির ওজন প্রায় ৫০০ পাউন্ড এবং এটি যুক্তরাষ্ট্রে তৈরি।

বেলজিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট (ডিওভো-সিডিইই) ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিরাপদে শনাক্ত ও অপসারণ করেছে। বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে নিয়ে এটিকে পরিবহণযোগ্য করেন।

বোমাটিকে বর্তমানে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করার পর এটিকে ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।