বেলজিয়ামে চলতি গ্রীষ্মে অতিরিক্ত গরম এবং খরার কারণে দেশটিতে আলু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কয়েকদিনের মধ্যেই নতুন মৌসুমের আলু সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কৃষকরা জানিয়েছেন, খরায় জমির মাটি ফেটে গেছে এবং এবার আলু স্বাভাবিক রাজ্যের তুলনায় অনেকটাই ছোট আকারের হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, আবহাওয়ার এই বৈরি পরিস্থিতিতে আলুর আকার স্বাভাবিকের চার ভাগের এক ভাগে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে জমির উর্বরতা কমে গিয়েছিল এবং পরবর্তী গ্রীষ্মে উচ্চ তাপমাত্রা মাটি আরও বেশি শুকিয়ে ফেলে।
এই দুর্বল উৎপাদনের কারণে স্থানীয় ফাস্টফুড এবং আলু ফ্রাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলিতে সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছোট আকারের আলু দিয়ে তৈরি ফ্রাই খরচ এবং আকার—উভয় দিক থেকেই গ্রাহকদের জন্য ভিন্ন হতে পারে।
উৎপাদকরা আরও আশঙ্কা প্রকাশ করেছেন, চলতি বছরের চাহিদা পূরণে বাধ্য হয়ে অনেকেই আগের মৌসুমে সংরক্ষিত আলুর ওপর নির্ভর করতে পারেন। কারও কারও মতে, পরিস্থিতি আরও খারাপ হলে কম মানের আলু কিংবা ভিন্ন জাতের আলুও ব্যবহার করতে হতে পারে।
