বেলজিয়ামের নিইনোভ শহরে অবৈধভাবে সিগারেট উৎপাদনকারী একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে দেশটির শুল্ক বিভাগ। স্থানীয় পুলিশ ও ফেডারেল বিচারিক পুলিশ এই অভিযানে অংশ নেয়।

বেলজিয়াম অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ কর্তৃপক্ষ SPF ফিনান্সেস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় মোট ১১ জনকে আটক করা হয়েছে। কারখানা থেকে জব্দ করা হয়েছে সাড়ে ৪৫ লাখ চোরাচালান করা সিগারেট।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত সিগারেট থেকে সরকারের কর ও অন্যান্য রাজস্ব আদায়ের পরিমাণ ২৩ লাখ ইউরোরও বেশি হতো। ২০২৬ সালের মধ্যে বেলজিয়ামে অবৈধভাবে পরিচালিত এ ধরনের সিগারেট কারখানার সংখ্যা বেড়ে ১২টি হল।