তুরস্কের তোখাত প্রদেশের সুলুসারায় জেলায় অবস্থিত সেবাস্তাপোলিস প্রাচীন নগরীতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পুরোদমে চলছে। নগরীর বেশিরভাগ অংশের ওপর গড়ে উঠেছে আধুনিক বসতি; তবুও ঐতিহাসিক নিদর্শন উদ্ধার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা।
সাম্প্রতিক সময়ে মূলত পুরনো গির্জা ও স্নানাগার অংশে খনন কার্যক্রম জোরদার করা হয়েছে। গবেষকরাদের মতে, শৈল্য যুগে সেবাস্তাপোলিস কালক্রমে কৃষ্ণ সাগর অঞ্চলের পাঁচটি বড় শহরের অন্যতম ছিল এবং এটিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হতো। সে সময় এই নগরীতে নিজস্ব মুদ্রা চালু করার অনুমতিও ছিল।
খননকাজের মাধ্যমে সেবাস্তাপোলিসের ইতিহাসসহ অঞ্চলটির সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাচীন জীবনধারা সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহের আশা করছে সংশ্লিষ্ট গবেষকরা।
