নেদারল্যান্ডসে সঞ্চয়কারীরা বর্তমানে তুলনামূলকভাবে কম অঙ্কের অর্থ জমা করছেন, তবে নিয়মিত ভাবে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে। দেশটির একটি অগ্রণী আর্থিক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে ১০১ থেকে ২৫০ ইউরো সঞ্চয়কারীদের সংখ্যা ২০২৫ সালে ১৫ শতাংশ থেকে ২০২৬ সালে ৩৯ শতাংশে উন্নীত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, এই পরিবর্তনের পেছনে দুটি বড় কারণ রয়েছে। একটি হলো, আগের বছরের তুলনায় এখন মাসে ১০০ ইউরোর নিচে সঞ্চয়কারীদের হার নেমে এসেছে একেবারে শূন্যে। অপরদিকে, যারা তুলনামূলক বেশি অঙ্কের অর্থ জমা করতেন, তাঁদের মধ্যে হ্রাস লক্ষণীয়। প্রতি মাসে ২৫১ থেকে ৫০০ ইউরো সঞ্চয়দারীদের হার ৩৯ শতাংশ থেকে কমে ৩১ শতাংশে নেমেছে। একইভাবে ৫০১ থেকে ১০০০ ইউরো সঞ্চয়কারীদের অনুপাতে ও পতন হয়েছে।
চলতি বছরের মে মাসে নেদারল্যান্ডস এবং জার্মানির সঞ্চয়কারীদের নিয়ে এই জরিপ পরিচালিত হয়। এতে দেখা যায়, নেদারল্যান্ডসে বর্তমানে ছোট অঙ্কের নিয়মিত সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের সঞ্চয়নীতিতে পরিবর্তন এসেছে।
