বেলজিয়ামের ব্রাসেলসের উত্তর পুলিশ বিভাগ নিয়মবহির্ভূত বৈদ্যুতিক স্কুটারগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে মোট ১২টি বৈদ্যুতিক স্কুটার পরীক্ষা করা হয়, যার মধ্যে ৪টি স্কুটার জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৭ কিলোমিটার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া আরও ১২৯টি এলকোমিটার পরীক্ষা সম্পন্ন হয়।

বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে ১০টি মামলা রেকর্ড করেছেন পুলিশ সদস্যরা। ব্রাসেলস উত্তর পুলিশ বিভাগ জানিয়েছে, বৈধ অনুমোদন ছাড়া চলাচলকারী বৈদ্যুতিক স্কুটারগুলো নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বৃদ্ধি করতেই এ অভিযান পরিচালিত হয়।