ফ্রান্সের আলপেস-মারিতিম অঞ্চলের নিস শহরের মুল্যাঁ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পুলিশ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা পুলিশের যৌথ কার্যক্রমে তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই অভিযানে একজনকে অস্ত্র বহন ও মাদক রাখার অভিযোগে আটক করেছে পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব তদারকি মূলত অবৈধ শ্রম, বৈধ কাগজপত্রবিহীন বিদেশি কর্মী নিয়োগ এবং মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অবৈধ লেনদেন ঠেকানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আইন অনুসারে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না।
