জার্মানিতে অতি ডানপন্থী রাজনীতির বেড়ে ওঠায় দেশটির অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, দেশটির উদীয়মান রাজনৈতিক দল ‘আলটারনেটিভ ফর জার্মানি’ (AfD) যদি সরকার গঠন করে, তবে দীর্ঘমেয়াদে উৎপাদন ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে জার্মান অর্থনীতিতে আনুমানিক ৪৫০ বিলিয়ন ইউরো ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, অভিবাসন বন্ধ হয়ে গেলে আগামী ১৫ বছরে দেশটিতে অন্তত ৭০ লাখ কর্মক্ষম মানুষের অভাব দেখা দিতে পারে। বর্তমানে জার্মান অর্থনীতির ১৪ শতাংশ, বিশেষ করে পূর্ব জার্মানির ১১ শতাংশ উৎপাদনই নির্ভর করছে অভিবাসী জনগোষ্ঠীর ওপর।
AfD-র নীতি অনুযায়ী, যদি দলটি ইউরোপীয় ইউনিয়ন ও ইউরো অঞ্চল থেকে বেরিয়ে যায়, তাহলে পাঁচ বছরের মধ্যে ৭০০ বিলিয়ন ইউরোর ক্ষতি হতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে অন্তত ২৫ লাখ কর্মসংস্থান। নেতারা আরও সতর্ক করেন, দলের ট্যাক্স ও পেনশন নিয়ে ঘোষিত প্রতিশ্রুতি বাজেটে ১৮০ বিলিয়ন ইউরোর ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানির বিপক্ষে গৃহীত নীতির কারণে দেশটির জ্বালানি নির্ভরতা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
