বেলজিয়ামের আলোচিত প্রতিষ্ঠান রনি রবার্টের বিরুদ্ধে পক্ষপাতমূলক ও অন্যায় আচরণের অভিযোগে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনেকে অভিযোগ করেছেন, বেলজিয়াম সরকার এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটির দ্বারা ক্ষতিগ্রস্তরা বলছেন, এসব অভিযোগ এবং সরকারি সহায়তার বিষয়টি খতিয়ে দেখা দরকার।

ক্ষুব্ধ ভুক্তভোগীরা ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বেলজিয়ামে বিদেশিদের সম্পদ দখলের অভিযোগ যে কাঠামো বা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে উঠেছে, তাদের সরকারি সহায়তার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।