স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা স্লোভেনিয়ায় ইসরায়েলের স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা ইসরায়েলি দূতাবাস এবং কনস্যুলেট বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন। গিদেওন সার-এর সফর এবং নতুন দূতাবাস উদ্বোধন উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।