রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ-সম্পর্কিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে রুশ সংশ্লিষ্ট জাহাজ জব্দ করলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে। পুতিন স্পষ্ট জানান, এই ধরনের পদক্ষেপ নিলে রাশিয়া তার প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।

সাম্প্রতিক খবরে জানা গেছে, সুইডেন ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার আওতায় 'ছায়া নৌবহর' নামে পরিচিত কিছু রুশ জাহাজ জব্দ করেছে। এসব জাহাজ থেকে জব্দ করা তেলসহ বিভিন্ন দ্রব্য নিলামে বিক্রিরও সুযোগ পাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। পুতিন এসব ঘটনাকে 'চরম দস্যুতা ও জলদস্যুতা' বলে অভিহিত করেন।

তিনি জানান, রাশিয়া যেকোনো পর্যায়ে 'সমান' বা উপযুক্ত পদক্ষেপ নিতে সব সময় প্রস্তুত। তিনি এসব কথা বলেন, রুশ নৌবাহিনীর সাথে সাক্ষাৎ ও প্রশিক্ষণ কার্যক্রমের সময়। এ সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ঘিরে রাশিয়া, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।