বেলজিয়ামের ডেন্ডারমন্ড শহরে উদ্ধার হওয়া একটি ব্যতিক্রমী স্বর্ণের ভান্ডারের ছবি প্রথমবারের মতো জনসম্মুখে প্রকাশ করেছে দেশটির পুলিশ। ডেন্ডারমন্ড পুলিশের প্রকাশিত ছবিতে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ স্বর্ণের বার ও শত শত স্বর্ণমুদ্রা পাওয়া গেছে।

প্রকাশিত ছবির একটি অংশে দেখা যায়, বড় আকারের একটি পাত্রে অসংখ্য স্বর্ণমুদ্রা রাখা হয়েছে। অন্য ছবিতে টেবিলের ওপরে বহু স্বর্ণের বার সারি করে সাজানো। এগুলো আলাদাভাবে বাছাই ও শ্রেণিবদ্ধ করার দৃশ্যও ছবিতে স্পষ্ট দেখা যায়।

ছবিগুলো প্রকাশের মাধ্যমে উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ও আকৃতি স্পষ্ট হয়েছে। তবে স্বর্ণের মোট ওজন ও বাজারমূল্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। উদ্ধারকৃত এই ভান্ডারের প্রকৃত মালিক ও কীভাবে এটি সেখানে এলো, তা নিয়ে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।