ফেসবুক সাম্প্রতিক সময়ে ব্যবহারকারী হারানোর সংকটে পড়েছে। নতুন অ্যালগরিদম চালুর পর থেকে অনেকেই অভিযোগ করেছেন, তাঁদের প্রোফাইল অপ্রত্যাশিতভাবে সীমিত বা কেবলিত হয়ে যাচ্ছে। অভিযোগ করলেও অধিকাংশ সময় ব্যবহারকারীরা কার্যকর কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না।

ফেসবুকের সাপোর্ট বা সহায়তাও এখন বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, প্রকৃত ব্যক্তির কাছে পৌঁছানো যাচ্ছে না; বরং অটোমেটেড উত্তর দিয়েই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হচ্ছে। এতে ব্যবহারকারীদের সন্তুষ্টি সংকটে পড়ছে এবং ফেসবুক নিয়ে অসন্তোষ দ্রুত বাড়ছে।

এই অস্বস্তি-অসন্তুষ্টির ফলে অনেক ফেসবুক ব্যবহারকারীই বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফেসবুক ছাড়ার প্রবণতা বেড়ে গেছে। ব্যবহারকারীদের মধ্যে বাড়তে থাকা চাপের কারণে ফেসবুক কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়—তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।