বুলগেরিয়ায় ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা ৮ লাখ ৯৭ হাজার ৯৬৮। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যানুযায়ী, এই গোষ্ঠীটি বর্তমানে দেশের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ।

তরুণদের মধ্যে ১৫-১৯ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি, মোট তরুণ জনসংখ্যার ৩৭ শতাংশ। এরপর ২০-২৪ বছর বয়সীরা ৩২ দশমিক ৪ শতাংশ এবং ২৫-২৯ বছর বয়সীরা ৩০ দশমিক ৬ শতাংশ স্থান দখল করেছে।

এই বয়সসীমার তরুণদের মধ্যে কাজ করছেন মাত্র ৩৪ দশমিক ৩ শতাংশ। পরিসংখ্যান বলছে, ১৬-২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে ৯৮ দশমিক ২ শতাংশ নিয়মিত, অর্থাৎ প্রতিদিন কিংবা অন্তত প্রতি সপ্তাহে একবার ইন্টারনেট ব্যবহার করেন।

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রকাশিত এই তথ্যগুলোতে বলা হয়েছে, চলতি বছরের দিবসটি ‘বিভিন্ন পরিবেশ, অভিন্ন লক্ষ্য’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে।