ফ্রান্সের নর্দ অঞ্চলের জাতীয় পুলিশ বিভাগ সম্প্রতি ইলেকট্রিক স্কুটার, জাইরোপড এবং এক চাকার বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকারীদের জন্য ট্রাফিক আইন এবং নিরাপত্তা বিধি সম্পর্কে নতুন করে সতর্কতা জারি করেছে। পুলিশের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানানো হয়েছে, এসব যান চালানোর জন্য অন্তত ১৪ বছর বয়সী হতে হবে।
এসব যানবাহনে কেবল একজনই থাকতে পারবেন এবং সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। এ ছাড়া যানটি চালানোর আগে বাধ্যতামূলকভাবে বীমা করাতে হবে এবং নির্ধারিত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে হবে। এখানকার নিয়ম অনুযায়ী হেলমেট পরাও অবশ্যই পালনীয়।
নর্দ অঞ্চলে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত বৈদ্যুতিক যানের চালকদের জন্য হেলমেট পরার বাধ্যবাধকতা আরও কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ব্যবহারকারীকে আগেভাগেই প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি নিরাপদভাবে চলাচলের জন্য সব নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
