গ্যাবনের অভিবাসন, শুল্ক, জেন্ডারমারী এবং পুলিশ বিভাগে দায়িত্বপ্রাপ্ত ৩৮ জন কর্মকর্তাকে সীমান্ত ব্যবস্থাপনা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ইন্টারপোল।
প্রশিক্ষণ শেষে এসব কর্মকর্তা ইন্টারপোলের তথ্যভাণ্ডার ব্যবহার করে মাঠপর্যায়ে পরিচয় এবং যানবাহন যাচাইয়ের দায়িত্ব পান। এই কার্যক্রমটি গ্যাবনের রাজধানী লিব্রেভিলের বিমানবন্দরে পরিচালিত হয়।
বিমানবন্দরে চেকিংয়ের সময় এক যাত্রীর কাছ থেকে খোয়া যাওয়া একটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট তথ্য ইন্টারপোল কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে।
