ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি ব্যস্ত শপিংমলে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে এই হামলাটি দুই দফায় চালানো হয়। প্রথম দফার হামলার পর শপিংমলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রথম হামলার পর প্রায় আধা ঘণ্টা পর, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় দফার হামলা হয়। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

জেলেনস্কি এই হামলাকে নির্মম ও ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। সাধারণ মানুষ ও জরুরি সেবাদানকারীদের এমন হামলাকে তিনি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার প্রতি আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জরুরি এবং মস্কোকে এমন হামলার জন্য দায়ী করতে হবে।