বেলজিয়ামভিত্তিক গ্লোবাল ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক অ্যাক্টিভ টিভি সম্প্রচারিত ভাষার সংখ্যা বাড়িয়ে ৪০-এ নিয়ে গেছে। সম্প্রতি ফিনিশ, মালয় এবং নরওয়েজিয়ান ভাষা যুক্ত হওয়ার পর এই মাইলফলক স্পর্শ করেছে সংস্থাটি। নতুন এই উদ্যোগের মাধ্যমে বৈচিত্র্যময় অঞ্চলের দর্শকদের কাছে আরও সহজে পৌঁছানোর আশা করছে তারা।

এ বিষয়ে অ্যাক্টিভ টিভির প্রধান সম্পাদক সুত বেজেং জানান, নতুন তিনটি ভাষা যোগ হওয়ার ফলে তাদের বৈশ্বিক যোগাযোগের সক্ষমতা আরও বেড়েছে। তিনি বলেন, মাল্টি-ল্যাঙ্গুয়াল সম্প্রচারের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে টিভি নেটওয়ার্কে যুক্ত করা সহজ হচ্ছে।

সুত বেজেং আরও জানান, বিশ্বের তিনজনে দুইজনের কাছে সরাসরি পৌঁছানোর সক্ষমতা রয়েছে তাদের। হিসাব অনুযায়ী, অ্যাক্টিভ টিভির এই সম্প্রচার নেটওয়ার্ক বর্তমানে প্রায় ৫.৫ বিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে পারে, যা বর্তমান বিশ্বের জনসংখ্যার ৬৫ শতাংশেরও বেশি।