ফ্রান্সের রন অঞ্চলে, রন এবং সোঁ নদীতে সাঁতার কাটার ওপর নিষেধাজ্ঞা কার্যকরে এক যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেয় রন জাতীয় পুলিশ, লিয়ন সিটি পুলিশের নিরাপত্তা শাখা এবং বিশেষ CRS45 ইউনিট।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান মূলত নদীগুলিতে ডুবে যাওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি এবং সাঁতার নিষেধাজ্ঞা কার্যকর করতে নেওয়া হয়েছে। টিমের সদস্যরা নদী এলাকায় নজরদারি চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন।

অভিযান চলাকালে ওই দুই নদীতে সাঁতার কাটার সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অর্থদণ্ড দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষার স্বার্থে এবং ডুবে যাওয়ার ঘটনা প্রতিরোধে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।