ফ্রান্সের ভ্যাল-দ’ওয়াজ অঞ্চলে গণপরিবহন ও উন্মুক্ত স্থানে নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে ইংহিয়েন-লে-বাঁ ট্রেন স্টেশন ও এইচ লাইন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জাতীয় পুলিশ, মাদক শনাক্তকারী কুকুরসহ বিশেষ দল এবং স্থানীয় পুলিশ অংশ নেয়। এছাড়া অভিযানে ভ্যাল-দ’ওয়াজের প্রাদেশিক প্রশাসকও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে একজনকে মাদক বিক্রি ও পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া খুঁজে পাওয়ার তালিকাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে অননুমোদিতভাবে অবস্থানকারী একজন বিদেশির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বমোট চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানে মাদক সেবন, বহন বা গণপরিবহনের নিয়মভঙ্গসহ নানা অনিয়ম পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্যাল-দ’ওয়াজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে এই অঞ্চলের গণপরিবহনে সংঘটিত সহিংস চুরি-ডাকাতির হার ৩২ শতাংশ কমেছে।