বেলজিয়ামে নাগরিকত্ব আবেদন ফি বাড়ানোর এক বছরের মধ্যেই আবেদনকারীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আবেদন ফি ১৫০ ইউরো থেকে একহাজার ইউরো নির্ধারণের পর নাগরিকত্ব লাভের ধারা আচমকা বদলে যায়।
জানুয়ারি ২০২৬-এ এ ফি আরও বাড়িয়ে ১,০৩০ ইউরো করা হয়েছে, যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ব্যয়বহুল নাগরিকত্ব অর্জনের দেশের কাতারে নিয়ে গেছে। ফি বৃদ্ধির ঘোষণা আসার পর, ২০২৫ সালের জুনে নির্ধারিত সময় মিস করতে না চাওয়া অনেকেই শেষ মুহূর্তে আবেদন করতে হুড়োহুড়ি শুরু করেন, ফলে ওই সময়ে প্রতি মাসে স্বাভাবিক আবেদন সংখ্যার প্রায় তিনগুণ আবেদন জমা পড়ে।
আবেদন কমে গেলেও বাড়তি ফি-এর কারণে এই খাত থেকে বেলজিয়ান সরকারের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। মোট আবেদনকারীর সংখ্যা কমলেও সরকারের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
