দীর্ঘ সময়ব্যাপী বিদ্যুৎ বিপর্যয় প্রতিরোধে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে জার্মানি। ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর থেকেই 'ইলেকট্রিসিটি সিকিউরিটি প্ল্যাটফর্ম' নামে একটি জরুরি ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। জানুয়ারিতে বার্লিনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ও হাজার হাজার পরিবারের ভোগান্তি যেভাবে আলোচনায় আসে, তাতে দেশজুড়ে দীর্ঘমেয়াদী এবং ব্যাপক বিদ্যুৎ সংকটের আশঙ্কা বেড়েছে।
জার্মানির সংবাদমাধ্যমে প্রকাশিত নথিপত্র অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির মতো জটিল পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আটশাসনমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—বড় শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ব্যবহার নিরীক্ষা, জরুরি অবকাঠামোগুলোতে বিদ্যুৎ সরবরাহে ন্যূনতম বিঘ্ন নিশ্চিত করা এবং প্রয়োজনে কিছু বড় গ্রাহককে ২৪ ঘণ্টা থেকে তিন দিনের মধ্যে ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া। এসব ব্যবস্থার কারিগরি অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে এমপ্রিয়ন নামের সংস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনো সাধারণ স্থানীয় বিভ্রাট নয়; বরং সমগ্র দেশজুড়ে অতিরিক্ত জরুরি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জার্মানিতে একজন গ্রাহকের বার্ষিক গড় বিদ্যুৎ বিভ্রাট সময় মাত্র ১১ দশমিক ৭ মিনিট। তবে এমপ্রিয়ন পূর্বাভাস দিয়েছে, আগামি সময়ে অতিরিক্ত রিজার্ভ ক্যাপাসিটির প্রয়োজন পড়তে পারে এবং বর্তমানে ধার্য করা পরিকল্পনাগুলো দীর্ঘমেয়াদে অপর্যাপ্ত হতে পারে।
পরিকল্পনাটি নিয়ন্ত্রণকারী সংস্থার অভ্যন্তরীণ গোপন নথিপত্র থেকে জানা গেছে, জনমনে উদ্বেগ ও অস্থিরতা এড়াতেই প্রকল্পটি অত্যন্ত গোপনীয়ভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
