বেলজিয়ামের শারলে রোয়া শহরে চোরাচালান সিগারেট উৎপাদনকারী একটি কারখানায় বৃহস্পতিবার অভিযান চালিয়েছে দেশটির শুল্ক বিভাগ। এই অভিযানে প্রায় ১৯ টন তামাক ও এক মিলিয়নেরও বেশি নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সব পণ্য জব্দ করেছে কর্তৃপক্ষ।

বেলজিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এটি ২০২৬ সাল থেকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া একাদশতম অবৈধ উৎপাদন কেন্দ্র। নতুন এই অভিযানের ফলে দেশটিতে এ পর্যন্ত শনাক্ত ও জব্দ হওয়া নকল সিগারেটের সংখ্যা বেড়ে ১৮ কোটি হয়েছে। যা ২০২৫ সালের জন্য নির্ধারিত ২০ কোটি জব্দের লক্ষ্যমাত্রার কাছাকাছি।

অভিযান-পরবর্তী ঘোষণায় জানানো হয়েছে, চোরাচালান ও নকল সিগারেটের বিরুদ্ধে শুল্ক বিভাগের নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য এবং অর্থনীতিকে সুরক্ষা দিতে এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বেলজিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।