বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইক্সেল এলাকায় এক রাতের বাজারে ডাকাতির ঘটনায় দোকান মালিক নিহত হয়েছেন। পুলিশের সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন ডাকাত আকস্মিকভাবে দোকানটিতে হামলা চালায়।

ডাকাতেরা প্রথমে দোকান মালিকের স্ত্রীকে ধরে নিয়ে নিচতলায় নিয়ে যায় এবং তার হাত বেঁধে রেখেছিল। কিছুক্ষণ পর ওই নারী নিজেই বাঁধন খুলে মুক্ত হন এবং উপরে উঠে এসে তার স্বামীর মরদেহ দেখতে পান। নিহত দোকান মালিকের বয়স ছিল ৬৭ বছর।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকাটিতে নিরাপত্তা জোরদার করে এবং তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। চোরচালানিরা কারা, সে বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দারা এমন ট্র্যাজেডিতে হতবাক এবং উদ্বিগ্ন। ব্রাসেলসে নিরাপত্তা ও অপরাধ পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।